বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ১৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশ ১৭পিস ইয়াবা সহ একজনকে আটক করেও ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর পৌণে ২টায় উপজেলা শাহাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌণে ২টায় বাহুবল মডেল থানার এসআই জহির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাপুর গ্রামের অভিযান চালান। এ সময় ওই গ্রামের আব্দুল গনির পুত্র নূর মিয়ার দোকানের ক্যাশ বাক্স থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার ও দোকানের তত্ত্বাবধায়ক আকবর হোনের পুত্র রুমন মিয়া (২০) কে আটক করে।
রাত পৌণে ১১টায় বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নূর মিয়ার দোকান থেকে ১৭ পিস ইয়াবা সহ দোকানে থাকা এক যুবককে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, নূর মিয়া ওই যুবককে কিছু সময়ের জন্য দোকানে বসিয়ে অন্যত্র গিয়েছিল। ইয়াবা বেচা-কেনার সাথে ওই যুবকের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com