মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে আইনজীবীর বাসায় ডাকাতির চেষ্টা ॥ অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৭৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় এক আইনজীবির বাসায় ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল মুখোশধারী ডাকাতদল। এসময় শহরে টহলরত পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এতে করে পালিয়ে যাবার সময় ডাকাতির কাজে ব্যবহৃত দা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোররাতে উত্তর শ্যামলী এলাকার এডভোকেট কামরুল হাসান এর ফারিহা মঞ্জিলে এ ডাকাতির চেষ্টার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাসার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় শহরে টহলরত পুলিশের বাঁশির আওয়াজ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে এডভোকেট কামরুল হাসান জানান, ডাকাতরা চেষ্টা করেছিল বাসায় প্রবেশের। মুলত টহলরত পুলিশের বাঁশির আওয়াজ শুনেই ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা ও সরঞ্জামাদিও উদ্ধার করা হয় বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com