মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ট্রাক্টরের চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মুসলিমা খাতুন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। থানা পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মুসলিমা উপজেলার মিরাশী ইউনিয়নের ছালিয়ারআব্দা গ্রামের ফজর আলীর মেয়ে। সে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় মুসলিমা খাতুন (১২)কে মাটি বোঝাই একটি ট্রাক্টর চাপা দেয়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে তার পাজরের উপর দিয়ে ট্রাক্টরটি চলে যায়। ঘটনাস্থলেই মুসলিমা খাতুন মারা যায়। জনতা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে এবং ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com