মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত অর্ধশত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৭৪২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামারগাও গ্রামে বিদ্যুৎবিল দেয়া না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতের মধ্যে ২৬ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, উল্লেখিত গ্রামের কাজল মিয়ার একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মোরগের খামার করে আসছিলেন একই গ্রামের সায়েদ মিয়া। গতকাল সোমবার দুপুরে ওই ঘরের বিদ্যুৎ বিল পরিশোধ করা না করা নিয়ে দু জনের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনা উভয় পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতের মধ্যে সুয়েল মিয়া (২৪), খয়ের উল্লা (৪৮), আঃ নুর (৭৫), সোহাগ মিয়া (২৩), কে ভর্তি ও সেবুল মিয়া (২৪), তাজুদ (১৮), তারিক মিয়া (৩০), আনোয়ার হোসেন (২৫), আলী হোসেন (১৮), ছায়েদ আলী (৩৪), রাসেল (২৪), ফয়সল মিয়া (২৪), রিপন মিয়া (১৯), মুগর মিয়া (২৮), গানু মিয়া (২৪), আহাদ মিয়া (৩৬), সুজন মিয়া (২৮), আকবর মিয়া (৫০), নুরুল হক (১৯), মামুন (১৪), জুবেল মিয়া (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। বাকী আহতের সিলেট ও আউশকান্দিতে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com