মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে মিরপুর-শ্রীমঙ্গল সড়কের উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার উত্তর সুলতানশি গ্রামের ইয়ার উদ্দিনের পুত্র গেদু মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানায়, উপজেলার মিরপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা (হবি-থ-১১-৩৬৭৪) শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার পথে নতুন বাজার নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস চাপা দিয়ে চলে যায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই আরোহী গেদু মিয়া মারা যান। এ ঘটনায় চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
সাতগাঁও হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com