রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পইলে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে নাগরিক কমিটি গঠনের পরিকল্পনা

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সদর উপজেলার ৪নং পইল ইউপির সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এনাম স্মৃতি সংঘের উদ্যোগে নাগরিক কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল পইল দেবপাড়াস্থ এনাম স্মৃতি সংঘের কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পইল ইউপি চেয়ারম্যান ও এনাম সৃতি 14826311_10210250354870309_705734450_nসংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বিয়ান ও যুব সমাজের বক্তব্যে পইল ইউপির শান্তিশৃঙ্খলা বিধানে নাগরিক কমিটি গঠনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। সভায় বক্তাগন ভবিষ্যতে পইল ইউনিয়নবাসী এই কমিটির সুফল ভোগ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এবং এনাম সংঘের এই সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য এনাম স্মৃতি সংঘ ২০১২ সনে গঠিত হওয়ার পর থেকে দেশী বিদেশী বিভিন্ন সংস্থার সহায়তায় পইল ইউপির রাস্তাঘাট সংস্কার, মসজিদ নির্মান, খেলাধুলা আয়োজনসহ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com