স্টাফ রিপোর্টার ॥ ২২-২৭ অক্টোবর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষ্যে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার পইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ দেব পদ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাবিনা আশরাফী লিপি, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুর রহমান, শিক্ষক শিল্পী রাণী রায়, হাজী আম্বর আলী প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট দিয়ে এর শুভে উদ্বোধন করেন।