বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কিবরিয়া হত্যা মামলায় দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) মামলার ধার্য তারিখে তাদের সাক্ষ্যগ্রহণ করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। সাক্ষ্য প্রদানকারীরা হচ্ছেন- হাসন আলী ও ব্যবসায়ী আবদুল হাই। এর মধ্যে ব্যবসায়ী আবদুল হাই আদালতকে বলেন, ঘটনাস্থল হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে তার কসমেটিক সামগ্রীর একটি দোকান রয়েছে। ঘটনার দিন তিনি দোকানে কাজ করছিলেন। জনসভা শেষে হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে বের হয়ে দেখেন লোকজন দিগবিদিক ছোটাছুটি করছে। এ সময় তিনি ৩০-৪০ জনকে আহত হতে দেখেছেন। এক পর্যায়ে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। পরে জানতে পারেন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে আহত অবস্থায় ঢাকায় নেয়া হলে তিনি সেখানে মারা গেছেন। এছাড়া এ ঘটনায় আরও ৪ জন মারা গেছেন বলে জানতে পারেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com