বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত ৩ নিরিহ পথচারী হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৫২৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলি ও ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত ৩ নিরিহ পথচারী হাসপাতাল বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেউ দাঁত হারিয়েছেন আবার কেউ চোখ এবং কেউ কান নিয়ে রয়েছেন শঙ্কায়। তারা প্রত্যেকেই সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মাঝে রয়েছেন স্থানীয় বড়ইউড়ি গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন (৫৫), বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজল তালুকদার (৪৫) ও বাজারের রহমান হোটেলের কর্মচারী সোহাগ মিয়া (১৮)। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলের ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। তারা এ সময় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীনের বিরুদ্ধে স্মারকলিপি দিয়ে স্কুলে ফিরছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌণে ১২টার দিকে কথা কাটাকাটির জের ধরে পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ করে এবং ২ শিক্ষক সহ কয়েক ছাত্রকে আটক করে নির্যাতন করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ নির্বিচারে গুলি ও টিআর সেল ছুড়ে। এ সময় থানার গেইটে ছাত্রদের ফিরিয়ে দিয়ে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা অবস্থায় পুলিশের গুলিতে বড়ইউড়ি গ্রামের সমাজসেবক আব্দুল মতিন, একই দায়িত্ব পালনরত অবস্থায় থানা কমপ্লেক্সের ভেতরে থাকা বাহুবল ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজল তালুকদার ইটপাটকেলের আঘাতে এবং থানার বাউন্ডারী সংলগ্ন রহমান হোটেলের বয় সোহাগ মিয়া হোটেলের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার দিন থেকেই সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন আছেন আব্দুল মতিন ও সোহাগ মিয়া। কাজল তালুকদার ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। গুলির আঘাতে আব্দুল মতিন এর একটি দাঁত ভেঙে গেছে, একটি চোখও আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানিয়েছে তার ভাই সদর ইউপি মেম্বার আব্দুল মালেক। এছাড়াও দরিদ্র সোহাগ মিয়ার একটি চোখ ও কান আশঙ্কাজনক অবস্থায় আছে। কাজল তালুকদার মাথায় ৯টি সেলাই নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। প্রতিদিন তাদের দেখতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাসা ও হাসপাতালে যাচ্ছেন। ইতোমধ্যে দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোজখবর নিয়েছেন। সবার মাঝে প্রশ্ন কী অপরাধ ছিল এসব নিরিহ পথচারীর, কেন তাদের এ অবস্থা হলো?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com