মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ওপেন হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম বলেছেন, দেশে জঙ্গী দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ জেলা পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন বীরপ্রতিক, প্রাক্তণ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জাপা আহ্বায়ক শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানঁ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান আলী আহমদ মুসা, আবু সিদ্দীক, জাবেদুল আলম চৌধুরী সাজু, এডভোকেট জাবিদ আলী, পৌর কাউন্সিলর সুন্দর আলী, কবির মিয়া, প্রানেশ চন্দ্র দেব, সৈয়দা নাসিমা বেগম, রোকিয়া বেগম, সুখেন্দু রায় বাবুল, যুবলীগ আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, শিক্ষক রুবেল মিয়া, শৈলেন চন্দ্র দাশ, উত্তম কুমার পাল হিমেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com