বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ব্যবসায়ীকে অপহৃরণের চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় মোঃ রমিজ আলী নামে এক ব্যবসায়ীকে গাড়িতে তোলে অপহৃরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রমিজ আলীকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে। রজিম আলী চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, রমিজ আলী শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর মাইক্রোবাস সার্ভিস প্রাঃ লিঃ নামে একটি প্রতিষ্টান অফিস ভাড়া নিয়ে জন কল্যাণ মুলক কাজ করে আসছেন। সম্প্রতি রমিজ আলী সাথে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের হানিফ মোল্লা ও জাহাঙ্গীর মিয়ার ব্যবসায়ীক সম্পর্ক গড়ে উঠে। ইদানিং জাহাঙ্গীর মিয়া ও হানিফ মিয়া ওই ব্যবসা প্রতিষ্ঠানে মাদক ব্যবসা শুরু করে। এতে বাধা দেয় রমিজ আলী। এতে তারা রমিজ আলীর প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন রমিজ আলীকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে অপহরণ করে (ঢাকা মেট্রো চ-১৫-৪৪৮১) মাইক্রো হাইয়েস যোগে নিয়ে যাওয়ার সময় গাড়ির জানালা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com