বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জঙ্গিবাদ দমনে সরকার বদ্ধ পরিকর-ডিআইজি

  • আপডেট টাইম বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম বলেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে আইন শৃংখলা পরিস্থিতি ভাল। সরকার জঙ্গিবাদ দমনে বদ্ধ পরিকর। এছাড়া কোনো অঞ্চলে মাদকের ব্যবসা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এতে কোনো পুলিশ সদস্য কিংবা সরকারি দলের কোনো লোক জড়িত থাকলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে ও কমিউনিটি পুলিশিংয়ের সভা প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকতাদির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, চেয়ারম্যান শাহাব উদ্দিন, চেয়ারম্যান ফারুক পাঠান, সাংবাদিক আইয়ুব খান। থানার পরিদর্শক তদন্ত শাজেদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজ্ঞানী কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, জাহেদা খাতুন, আব্দুল আজিজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com