বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আমি দেশের টানে দুনিয়ার স্বর্গ ছেড়ে চলে এসেছি-বাবু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, আমি যে দেশে (ইংল্যান্ড) বসবাস করি, মানুষ তাকে দুনিয়ার স্বর্গ মনে করে। আমি সেই স্বর্গেও থাকতে পারি না। আমাকে দেশটা টানে। আমি তাই দুনিয়ার স্বর্গ ছেড়ে দেশের টানে ছুটে আসি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। আল্লাহ যে ভাবেই হোক আমাকে সে সুযোগ দিয়েছেন। আমি এ সুযোগের সদ্ব্যবহার করে নবীগঞ্জ ও বাহুবল উপজেলাকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
তিনি গতকাল বিকেলে বাহুবল মডেল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সামছুদ্দিন-এর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নূরুল আমীন, নূরুল ইসলাম মনি, সোহেল আহমেদ কুটি, পংকজ কান্তি গোপ, আজিজুল হক সানু, এটিএম তামিম, মোস্তফা কামাল, আব্দুল মজিদ শেখ, জালাল উদ্দিন আখঞ্জি ও এমএ মজিদ তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com