শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

দৈনিক বিবিয়ানা সম্পাদককে কোর্ট এলাকা থেকে অপহরণের চেষ্টা ॥ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট এলাকা থেকে দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরীকে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে অপহরণের চেষ্টার অভিযোগে দুলাল মিয়া (৩০) কে জনতা আটক করেছে। পরে তাকে গণধোলাই দিয়ে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আটক দুলাল বহুলা গ্রামের মৃত নান্টু মিয়ার পুত্র। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নবীগঞ্জের দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী সোমবার হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টে একটি মামলায় হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে তিনি সদর কোর্টে নিমতলায় পৌছামাত্র দুলালসহ ৭/৮ জন লোক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টানা হেচড়া শেষে কোর্টে প্রধান ফটকের সামনে নিয়ে আসে। পরে জোরপূর্বক একটি টমটমে তাকে তুলে অপহরণের চেষ্টা চালায় তারা। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে দুলালকে আটক করে। তখন দুলালের সহযোগিরা তার মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। তখন দুলালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানসহ সাংবাদিকরা সদর থানায় ছুটে যান। এ ব্যাপারে ফখরুল চৌধুরী বাদি হয়ে সদর থানায় দুলালসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে অপহরণের চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুলালকে কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com