বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট বিভাগের ৪ মন্ত্রীকে বৃটেনস্থ সিলেটবাসীর অভিনন্দন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট বিভাগের অর্থমন্ত্রী, অর্থপ্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বৃটেনস্থ সিলেটবাসী। এ উপলক্ষে গ্রেটার সিলেট কাউন্সিল পোর্টস মাউথের চেয়ারপারসন সৈয়দ আমিনুল হকের সভাপতিত্বে¡ এবং পোর্টস মাউথের জেনারেল সেক্রেটারি তরুণ ব্যবসায়ী মো. মাসুম আহমদ ও জয়েন্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা ছালিকুর রহামনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপারসন কমিউনিটি লিডার নূরুল ইসলাম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জেনালের সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান প্রবীণ কমিউনিটি লিডার ও ব্যবসায়ী মিয়া মনিরুল আলম এবং গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় লিডার, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা, দৈনিক মৌলভীবাজার ডট কম-এর সম্পাদক মনসুর আহমদ মকিস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিলের পোর্টস মাউথের ভাইস চেয়ারম্যান ফয়জুর রহমান কয়সর, এম এ আজিজ, আলহাজ্ব লিয়াকত আলী, মাসুদ আহমদ, আব্দুল জলিল, আলহাজ্ব আসাদ মিয়া, এমএ রউফ, আবু সুবের তানজীম, সুমেল চৌধুরী, দেলওয়ার হোসেন সুয়েব, শেখ করমুজ আলী, ইকবাল মিয়া, আবিদুর রহমান চৌধুরী, সুমেল চৌধুরী, হারুনুর রশীদ, সাচ্চু আহমদ, রেদওয়ান আহমদ, জহিরুল হক শামীম, এম এ আউয়াল, জুয়েল চৌধুরী, শামসুল আলম খান, দেলওয়ার হোসেন আহাদ, মামুন আহমদ, আব্দুস সবুর খান, ডা. সানুর খান, মনজুর আহমদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ সিলেট বিভাগের চারজন মন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেটের উন্নয়নে ও প্রবাসীদের নানা সমস্যার সমাধানে তাঁরা অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com