বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের দৌলতপুর গ্রামে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে খাল খনন নিয়ে দুইদল মহিলার সংঘর্ষে শিশুসহ ২০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা ও untitled-1-copy-jpgdfdfgভাংচুর হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের গুনই মিয়ার সাথে সঞ্জব আলীর খাল খনন নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়ের স্ত্রীরা স্বামীদের পক্ষ হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় জাহানারা বেগম (৪০), আদর চাঁন (৫৫), রাবেয়া (৩০), ফাতেমা (২৫), জয়নাল (১০), নাসির মিয়া (৮) ও নাজমিন (৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com