বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ এ্যাসেট গ্র“পের কার্যকরি কমিটির পরিচিতি সভা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ইম্মানূয়েল সরকার উদয়কে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এ্যাসেট গ্র“প হবিগঞ্জ এর কার্যকরি কমিটির পরিচিতি সভা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইম্মানূয়েল সরকার উদয়কে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার রাত ৯ ঘটিকায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজ চাইনিজ রেস্তোরায় এ পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোশারফ হোসেন খান শান্ত। সভা পরিচালনা করেন স্বপন লাল বণিক।
সভায় এ্যাসেট গ্র“প হবিগঞ্জ এর প্রয়াত সদস্য ও অভিভাবকদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ইম্মানূয়েল সরকার উদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় সংগঠনের কার্যকরি কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিচয় করে দেন ইম্মানূয়েল সরকার উদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোশারফ হোসেন শান্ত, সহ-সভাপতি স্বপন লাল বণিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজন বিহারী দাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রতন কুমার সরকার, কোষাধ্যক্ষ রামেন্দ্র চন্দ্র সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক সুব্রত দেব শিবু, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক অশোক রায়, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক ভূবন দত্ত, সদস্য মোঃ নাসির উদ্দিন, প্রদীপ রায়, সুরঞ্জিত দাস, আমির হোসেন খান, অভিমান্য দাস রায়, মান্না রায় প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পীযুষ চক্রবর্তী ও অন্যান্য সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com