মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে রাতের আধারে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভাদিগিরা গ্রামে ছাত্র সমাজ নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ধর্ষিতা ছাত্রী জানায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র ভাদিকারা গ্রামের রুবেল আহমেদ (২৪) বাড়িতে এলে তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতো। এতে ওই ছাত্রী রাজি না হলে রুবেল ক্ষিপ্ত হয়ে উঠে। গত শুক্রবার রাত ১০টার দিকে কেউ বাড়িতে না থাকার সুযোগে রুবেল ওই ছাত্রীর ঘরে ঢুকে জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি লাখাই থানাকে অবগত করলে এসআই মাজহারুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ওই ছাত্রীকে প্রথমে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে এসআই মাজহার জানান, বিষয়টি রহস্যজনক। তবে মেডিকেল রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com