শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আল্লামা বিলপারী সাহেব কিবলার মাজার সংস্কার উপলক্ষে মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আল্লামা ফুলতলী সাহেব কিবলার অন্যতম খলিফা নবীগঞ্জের আল্লামা বিলপারী সাহেব কিবলার মাজার সংস্কার উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিলপারী সাহেব কিবলার সাহেবজাদায়ে বিলপারী মাওলানা শাহ সাদিকুর রহমান। এতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিলপার সাহেব বাড়ীর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হুমায়ূন আহমেদ। নাতে রাসুল পরিবেশন করেন বিলপারী ইসলামী শিল্পী গোষ্ঠির সদস্য রোখন মিয়া। বিলপারী সাহেব কিবলার শানে মরছিয়া পরিবেশন করেন বিলপারী ইসলামী শিল্পী গোষ্ঠির হাফেজ আবুল কালাম ও আল ইসলাহর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কাজী এম এ হাসান আলী।
img_6534বক্তব্য রাখেন, বিলপারী সাহেব কিবলার ভাতিজা মাওলানা শাহ্ সাজ্জাদুর রহমান, আল-ইসলাহ বাউসা ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী শাহ্ মোঃ আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা সাজ্জাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ আব্দুর নূর, ইউপি মেম্বার শাহ্ মোঃ মর্তুজা আলী, সাবেক চেয়ারম্যান মোঃ মেহের আলী মহালদার, ডাঃ মোঃ আব্দুল হান্নান, সাবেক মেম্বার মোঃ মছদ্দর আলী, ক্বারী তাউছ মিয়া, ক্বারী মোঃ আব্দুল হান্নান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সিনিয়র সম্পাদক আব্দুল মুহিত রাসেল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাহেব জাদায়ে বিলপারী মাওলানা শাহ্ মোঃ সাদিকুর রহমান। সভায় সাহেব কিবলার মুরিদান, আশিকান ও এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মিলাদ মাহফিল পরিবেশন করেন বিলপারী ইসলামী শিল্পী গোষ্ঠির মোঃ সোহেল আহমেদ। মোনাজাত করেন সাহেব জাদায়ে বিলপারী মাওলানা শাহ্ মোঃ সাদিকুর রহমান। সভা পরিচালনা করেন, মোঃ শানাব চৌধুরী ও মাওলানা মোঃ আবু সুফিয়ান।
সভায় বক্তারা, বিলপারী সাহেব কিবলার মাজার সংস্কার ও সুন্দর করার জন্য একপোষন করেন সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com