বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাজার জিয়ারত শেষে অলিপুরে মাইক্রোবাস উল্টে ৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে মাইক্রোবাস উল্টে স্বামী-স্ত্রীসহ ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল, ঢাকার ধামরাই থানার জয়পুট গ্রামের নাসির মিয়া (৩০), তার স্ত্রী রোজিনা (২৫), শাহজাহান (৬০) ও আজহার (৩০)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানান, গত বুধবার তারা মাইক্রোবাসযোগে সিলেটে মাজার জিয়ারত করতে আসেন। শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত শেষে তারা শুক্রবার বাড়ি ফিরছিলেন। তাদের বহনকৃত মাইক্রোবাসটি উল্লেখিতস্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে মাইক্রোবাসটি উল্টে গেলে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com