বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চিঠিতে প্রাণনাশের হুমকি

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৬৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আসামপাড়া বাজারের মামুন টেইলার্স এন্ড ক্লথ ষ্টোরের মালিক মামুনুর রশীদ (৩৫)কে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। মামুনুর রশীদ উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আব্দুল ওয়াহেদ পুত্র। জানা যায়, গত ১০ অক্টোবর তারিখে গাজীপুর পোস্ট অফিস থেকে পিয়ন একটি চিঠি মামুনুর রশীদকে দেয়। চিঠিতে মামুনুর রশীদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে প্রেরক। অন্যথায় মামুনুর রশীদ ও তার দুই ভাই নোমানুর রশীদ এবং জামানুর রশীদ সহ তাদের পরিবারকে প্রাণনাশ করা হবে বলে হুমকি প্রদান করে। এ ব্যাপারে মামুনুর রশীদ চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং- ৪৮২, তারিখ- ১২/১০/২০১৬ ইং। চিঠি পেয়ে ব্যবসায়ী মামুনুর রশীদ সহ তার পরিবার পরিজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য যে, মামুনুর রশীদের এক ভাই নোমানুর রশীদ সৌদি প্রবাসী ও অন্য ভাই জামানুর রশীদ লন্ডন প্রবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com