শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শেখ সাদিকুর রহমান বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসাবে আনুষ্টানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দায়িত্বভার গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-২ ফিরোজ মিয়া, প্যানেল চেয়ারম্যান-৩ নুর নাহার, ইউপি সচিব প্রীতিশ রঞ্জন চৌধুরী, ইউপি মেম্বার আব্দুল মন্নান, লোকমান উদ্দিন, রহমত আলী, সাইফুর রহমান, মতিউর রহমান কটন মিয়া, মরিয়ম বেগম, আব্দুস ছোবহান, শেখ তোফায়েল আহমেদ, নাছিমা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি কওসার আহমদ, সাংগঠনিক সম্পাদক আরশ আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মজিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধূ, সাধারণ সম্পাদক হারুন মিয়া, ইউপি যুবদলের সভাপতি হেলাল আহমদ, ছাত্রনেতা নজরুল ইসলাম, ব্যাবসায়ী তফজ্জুল হক, আব্দুল বারিক, শেখ নাসির উদ্দিন, শেখ নাজির উদ্দিন, গিয়াস উদ্দিন, ফরুক মিয়া, তালেব উদ্দিন, ইকরাম উল্লাহ, সমরাজ মিয়া প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন নাদামপুর জামে মসজিদের ইমাম ইব্রাহিম মিয়া।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় বাউসা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুর রহমান সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যোগে ঢাকা হযরত শাহ জালাল (রঃ) বিমান বন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com