বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জ অন্ধকারে জনদুর্ভোগ চরমে বিদ্যুতের টুকায় বাড়ছে মিটারের রিডিং

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৪৮৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা বাজতেই চলে যায় বিদ্যুৎ। পৌর নাগরিকদের অনেক তদবিরের পর শহর কেন্দ্রিক রাত ৯টায় বিদ্যুৎ আসে। তবে শহরের আশপাশ গ্রামে কিছু সময়ের জন্য বিদ্যুৎ মেহমানদারী করছে। এমন অবস্থায় শায়েস্তাগঞ্জে বিদ্যুৎ বিহীন অন্ধকারে জনদুর্ভোগ চরমে আকার ধারণ করেছে। শুধু তাই নয়। বিদ্যুতের আসা যাওয়ার সময়ে টুকায় মিটারের রিডিং বাড়ছে। পূর্বে যেখানে প্রতিমাসে ১০০ টাকা বিল আসত। সেখাসে ১০০০ টাকা বিল আসছে। ঘরে খাবার না থাকলেও নিয়মিত বিল পরিশোধ করতে হয়। না হলে মিটারের সংযোগ বিছিন্ন করা হচ্ছে। ইজ্জত রক্ষায় গ্রাহকরা যেকোন উপায়ে বিল পরিশোধ করছেন। এর মধ্যে বিদ্যুতের এমন অবস্থা মেনে নিতে পারছেন না গ্রাহকরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক বলেন, কেন এ অবস্থা। এর থেকে পরিত্রাণ চাই।
এদিকে হপবিস জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া বলেন, গ্রাহক সেবায় ঘুম খাওয়া ছেড়ে দিয়েছি। তারপরও গ্রাহকের মন পাচ্ছি না। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, যান্ত্রিক ত্র“টির ফলে কিছু সময়ের জন্য এমনটা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com