শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবল বাজারকে যানজট মুক্ত করতে সড়িয়ে নেয়া হচ্ছে অটোরিকশা স্ট্যান্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৬৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারকে যানজট মুক্ত করতে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডগুলো সড়িয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা আইন শৃংখলা কমিটি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির মাসিক সভায় বক্তাদের দাবির প্রেক্ষিতে অটোরিকশা সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এম মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান নাদিরা খানম ও সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ। উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, সামছুদ্দিন তারা মিয়া, আজমল হোসেন চৌধুরী, ফেরদৌস আলম, কামরুজ্জামান বশির, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকৌশলী সুভাস চন্দ্র দাশ, সমাজসেবা অফিসার জাহানারা পারভীন, যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, সমবায় অফিসার মমতাজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল কদ্দুছ, পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, সহকারী কৃষি অফিসার নূরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com