বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রথম নয়, চতুর্থ দেখায় প্রেম হয়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রথম দেখায় প্রেম-এ কথাটি একদমই মিথ্যা। কারো হৃদয়ে আসন গাঁড়তে অন্তত চারবার দেখা করা প্রয়োজন। অর্থাৎ চতুর্থ দেখায় প্রেম হয়। বিষয়টি একটু অবাক করার মতো হলেও সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, একাধিকবার দেখার পরই প্রেমে মত দেন প্রেমিক বা প্রেমিকা। পরিণত হন একক সত্ত্বায়। নিউইয়র্ক হ্যামিল্টন কলেজের মনোবিজ্ঞানী রবি থিরুচেসেলভাম ডেইলি স্টারকে বলেন, প্রথম দেখায় একে অপরের প্রতি হালকা ভালো লাগা তৈরি হয়। এরপর যতই দেখা হয়, ততই একে অন্যের প্রতি মুগ্ধতা বাড়ে। তাতে কথা হোক আর না হোক।
গবেষণায় একদল তরুণ-তরুণী অংশ নেন। যাদের আগে থেকে পরিচয় ছিল না। তাদেরকে প্রথমে একবার একে অপরের ছবি দেখানো হয় এবং মনোভাব যাচাই করা হয়। এতে কেউ কারো প্রতি তেমন আকর্ষণ বোধ করেননি। কিন্তু দ্বিতীয়বার দেখালে একটু আকর্ষণ অনুভব করেন। তৃতীয়বার এর মাত্রা বাড়ে। চতুর্থবারে তা শক্তিশালী পর্যায়ে পৌঁছায়।
সূত্র: আরটিভি অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com