মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ী গ্রামে এক রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টায় দিকে ওই গ্রামের মৃত বীর মুুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (অবঃসেনা) এর বাড়িতে বসত ঘরের গ্রীল ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে। সংঘবদ্ধ ডাকাতরা মুক্তিযোদ্ধার ছেলে হবিগঞ্জ জেলার সময়বায় তদন্ত অফিসার কাউছার আহমেদ ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মাহমুদা আক্তার এবং তার ভাবী সৈয়দা কামরুন নাহার রীমাকে হাত-পা বেধে রেখে মারপিট করে। এ সময় ২বছরের শিশু অমির গলায় চুরি ধরে রাখে। এ সময় সমবায় অফিসার কাউছারকে রড দিয়ে মারপিট করে। ডাকাতরা কাঠের আলমিরা ভেঙ্গে আটভরি স্বর্নালঙ্কার, ১টি আইফোন ৬এস, ৩টি নকিয়া দামী ফোনসহ ১০হাজার নগদসহ ৩ লাখ টাকার মালামল লুটে নিয়ে যায়। ডাকাতরা লুট করে যাওয়ার সময় বলে যায় তর ভাইতো পুলিশ মামলা করলে পুনরায় এসে জবাই করবে বলে হুমকি দিয়ে যায়। ডাকাতরা বাগবাড়ী গ্রামের আরোও ৫টি বাড়ি থেকে ডাকাতি করবে বলে হুমকি দেয়।
অপরদিকে একই রাতে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে কুয়েত প্রবাসী দুলদুল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা লুটে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
এঘটনার খবর পেয়ে চুনারুঘাট থাানর ওসি (তদন্ত) ইকবাল হোসেন ও এসআই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com