বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটের শাবি ছাত্রীকে মারধর হবিগঞ্জের ভাই-বোন গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রীকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে হবিগঞ্জের আটক ভাই-বোনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দুই ভাই-বোন হচ্ছেন কাওসার আহমদ ও ফাহমিদা বেগম। তাদের বাড়ি হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্যাস অফিস এলাকায়। কাওসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও তার বোন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত ৭ অক্টোবর দুপুরে শাবি ক্যাম্পাসে এসে নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এক শিক্ষার্থীকে মারধর করে জোরপূর্বক রিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে কাওসার ও ফাহিমদা। এ সময় শাবির গণিত বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক সাজেদুল করিম ঘটনাটি প্রত্যক্ষ করে তাদেরকে আটক করেন। পরে নগরীর জালালাবাদ থানা পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় শাবির ওই শিক্ষার্থী শুক্রবার দিবাগত রাতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নগরীর জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com