বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ চেম্বারের নির্বাচনে ৩য় বারের ন্যায় প্রেসিডেন্ট মোতাচ্ছির ॥ মিজান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দুলাল জুনিয়র ভাইস প্রেসিডেন্ট

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম টানা তিনবারের ন্যায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা মোতাচ্ছিরুল ইসলাম। পাশাপাশি দ্বিতীয়বারের ন্যায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মিজানুর রহমান শামীম এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দুলাল সূত্রধর। তারা সকলেই অর্ডিনারী গ্র“প থেকে নির্বাচিত কার্য নির্বাহী সদস্য। গতকাল সন্ধায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আলমগীর খান ২য় পর্যায়ের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। অন্য কোন প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রথম পর্যায়ের নির্বাচনে অর্ডিনারী গ্র“পের ১২ জন নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- আব্দুর রহমান, মোঃ নিয়াজুল বর চৌধুরী নিয়াজ, মোঃ দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, মশিউর রহমান শামীম, এনএম ফজলে রাব্বী রাসেল ও মোঃ এনামুল হক। এসোসিয়েট গ্র“প থেকে নির্বাচিত পরিচালকরা হলেন- কায়সার আহমেদ চৌধুরী জনি, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান , সিদ্ধার্থ শংকর রায় (পিনাক) ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com