বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতাবাদ এলাকায় ডাকাতির ঘটনায় আরো ২জন গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় দুই প্রবাসির বাসায় ডাকাতির ঘটনায় আরো এক দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতরা হল বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামের রমজান আলীর পুত্র শাহীন (১৯) ও কনু মিয়ার পুত্র বিলাল মিয়া (২২)। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় সদর থানার ওসি ইয়াসিনুল হকসহ একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে জাহির নামের এক ডাকাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সেখানে সে উল্লেখিতদের নাম প্রকাশ করায় পুলিশ তাদের গ্রেফতার করে। উল্লেখ্য, সম্প্রতি অনন্তপুর এলাকার প্রবাসি সৈয়দ এনামুল রশীদ ও ব্যবসায়ী সৈয়দ এমরান হোসেনের বাসায় একদল মুখোশধারী ডাকাতি করে ৪০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে ওসি জানান, অভিযান চলবে। কোন ডাকাতকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com