মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারীর প্রতিবাদে ও জিকে গউছের মুক্তির দাবীতে কৃষকদলের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে এবং সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কাওছার রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুর রব, অলিউর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও অলিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আবু ছালেক।
সভায় বক্তব্য রাখেন, জামাল হোসেন, আলাই মিয়া সরদার, হাজী ফুল মিয়া, অরজিৎ সিং, হাসানোর রহমান ইনু, জিয়া উদ্দিন বাবর, আব্দুন নুর, মাসুক মিয়া, বিলাল আলী, আলাউদ্দিন মিয়া, বিকাশ দাস, আবিদ আলী, তাবিজুল মিয়া, সোহেল মিয়া, সজিব মিয়া, শিমুল আহমেদ, মোঃ নুর উদ্দিন, সানা মিয়া, জুবাহিদ আহমেদ, সুরত আলী, রাসেল মিয়া, লিমন আহমেদ, বাপ্পি রাজন দাস, খেলু মিয়া, রোজেল মিয়া, আলাই মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com