বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে অজ্ঞান পার্টির খপ্পরে পরে পাথর ব্যবসায়ীর ৩ লাখ টাকা খোয়া

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আলম মিয়া (২৫) নামে এক পাথর ব্যবসায়ীর ৩ লক্ষাধিক টাকা খোয়া গেছে। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে শায়েস্তগঞ্জ নতুন ব্রীজ স্বাধীন সেচ্ছাসেবক সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনাটি ঘটে। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জিগান্টা গ্রামে। জানা যায়, আলম মিয়া সিলেট থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সে অজ্ঞান পার্টির খপ্পরে পরে। দুর্বৃত্তরা তার নিকট থেকে ৩ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন সহ সর্বস্ব লুটে নেয়। অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ স্বাধীন সেচ্ছাসেবক সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসার পর জ্ঞান ফিরে আসলে গতকাল সকালে তাকে বাসে তুলে দেয় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com