শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ২নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৬৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় শ্রীমতপুর মতিজ চৌধুরীর বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগ সভাপতি বদরুজ্জামান চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মিয়া মেম্বার। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কয়েস মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দরছ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, আওয়ামীলীগ নেতা মোহিত মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা দেওয়ান মোস্তাক, জেলা প্রন্মলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন শিপন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন দত্ত, যুবলীগ নেতা সাফিক চৌধুরী, আলি খান, বশির চৌধুরী, শাহজাহান, সজল মিয়া, ওয়াহেদ আলী, সাব্বির আহমেদ, ছালেক চৌদুরী, জাকারিয়া চৌধুরী, আব্দুল হাই, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডালিম আহমদ, ছাত্রনেতা মোজাহিদ আহমদ জিহাদ, সানি চৌধুরী, জাকারিয়া মাসুদ, ইফতেকার হোসেন, তারেক চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আলীকে সভাপতি, মজনু চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, তাহির মিয়াকে সাধারণ সম্পাদক ও আব্দুল আলিমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com