বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের গোসাইপুর মন্দিরে ডাকাতির চেষ্টা ॥ এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইনগর এলাকায় কালী মন্দিরে ডাকাতির চেষ্ঠা করেছে একদল দূর্বৃত্ত। এলাকাবাসির ধাওয়া খেয়ে ডাকাতরা পালিয়ে যায়। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ নুর হোসেন ডাকাতির চেষ্টার বিষয়টি নিশ্চিত করে বলেন গোসাইনগর কালীমন্দিরে ৫ থেকে ৭ জনের একদল মুখোশধারী ডাকাত মন্দিরের প্রাচীর টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় মন্দিরে কর্মরত কয়েকজন লোক ডাকাত প্রবেশের বিষয়টি আচঁ করতে পেরে চিৎকার চেচাঁমেচি শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। বিষয়টি সদর থানাকে অবগত করা হয়েছে বলে জানান কাউন্সিলর নুর হোসেন।
এদিকে এসব অপরাধের প্রতিবাদে গতকাল বুধবার রাত ৯টার দিকে কাউন্সিলর নুর হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গোসাইপুর ও ইনাতাবাদ এলাকার জনগণ উপস্থিত ছিলেন। সভায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com