শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শ্রীমঙ্গলের সম্ভাবনার কথা তুলে ধরতে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এলাকার সমস্যা, সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গলে হবিগঞ্জরোডস্থ নিউজ কর্ণার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক অর্থকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুস সালাম মাহমুদ।
একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও অর্থকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি কাউছার আহমেদ রিয়ন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরটিভির স্টাফ রির্পোটার চৌধুরী ভাস্কর হোম, মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে। আরো বক্তব্য রাখেন জিটিভির মৌলভীবাজার প্রতিনিধি হৃদয় দেবনাথ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, সকালের খবর প্রতিনিধি সুমন বৈদ্য, বাংলাদেশ সময় প্রতিনিধি অনুজ কান্তি দাশ, কবি জাবেদ ভুঁইয়া, অর্থকাল পত্রিকার মৌলভীবাজার বুরে‌্যাচীপ মাহফুজ শাকিল, সাহিত্য পত্রিকা ‘নাগরদোলা’র সম্পাদক শিমুল তরফদার, একুশে টিভির ক্যামেরা পারসন বিক্রমজিৎ বর্ধন, দৈনিক আজকের জীবন প্রতিনিধি সুলতান মাহমুদ, কবি তোফায়েল আহমেদ, দৈনিক দেশের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম, কবি তানিসা চৌধুরী, সাম্প্রতিক দেশকাল পত্রিকার তোফায়েল আহমেদ পাপ্পু, ৭১ নিউজ টিভির অরবিন্দ দেব, মিলেনিয়াম টিভির জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খান, বাংলাদেশ প্রতিক্ষন এর স্টাফ রিপোর্টার মোঃ রিমন ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com