বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বেআইনীভাবে বালু উত্তোলন ও রাস্তার পাশে বালু রাখায় ৬২ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’মহালদার ও ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, খোয়াই নদীর চুনারুঘাট উপজেলার পাকুরিয়া ব্রীজ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন মহালদার বিপুল পাল। এ অভিযোগে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মহালদার বিপুল পালকে ৫০ হাজার জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দিকে গাজিগঞ্জ বাজার সংলগ্ন রাস্তায় বালু রাখার অপরাধে বালু ব্যবসায়ী মোঃ কামাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্তরা তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করলে কারাদন্ড থেকে অব্যাহতি পান। চুনারুঘাট থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে ব্রীজের স্বল্প দূরত্ব থেকে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তার পাশে বালু রেখে জনগণের অসুবিধা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা কালে ৩টি ট্রাককে অনিয়মের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com