বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে সন্তান হত্যাকারী পাষন্ড পিতা লিটন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় নিজের সাত মাস বয়সী শিশু সন্তানকে হত্যার ঘটনায় মামলায় আব্দুল শহীদ লিটনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর একটি দল। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৯ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। গ্রেফতারকৃত লিটন চুনারুঘাট উপজেলার জারুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ায় সময় সিলেটের বীরশ্রী ও জকিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন জানায়, সামাজিক ও মানসিক চাপে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাদের শিশুকন্যা নিপা আক্তারকে হত্যা এবং মেজ মেয়ে রিপা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন। লিটনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গত ২১ আগস্ট চুনারুঘাট উপজেলার দক্ষিণ জারুলিয়া গ্রামে প্রতিবেশী প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশে নিজের মেয়ে নিপাকে হত্যা করে লিটন। এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ ওইদিনই শিশুটির মা, দাদী ও এক প্রতিবেশীকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com