বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে পূজা সম্পন্ন করার আহ্বান

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৫৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালন করার সিদ্ধান্ত হয়। উক্ত সভায় বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন ডাঃ অসিত রঞ্জন দাস, জগদীশ চন্দ্র মোদক, অসিত কুমার পাল, নীতন্দ্র সূত্রধর, এডঃ রনজিত দত্ত, এডঃ সুধাংশু সূত্রধর, শংখ শুভ্র রায়, অনুপ কুমার দেব মনা, বাদল রায়সহ আরও অনেক। সভায় উপস্থিত পৌরসভার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদক মহোদয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুসরণ করতে সর্বসম্মত মতামত ব্যক্ত করেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের সাথে আসন্ন শারদীয় পূজা উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত সমূহ আলোচনা করা হয় এবং প্রশাসনের নির্দেশনা অনুুযায়ী পৌরসভার পূজা কমিটি সমূহ আসন্ন শারদীয় দূর্গোৎসবে যথাযথ ভূমিকা রাখবেন বলে মতামত ব্যক্ত করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুশ চক্রবর্তী ও সঞ্চালনায় ছিলেন পৌর উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com