বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি সভায় কলেজ ছাত্রী তন্নীর ঘাতকরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তন্নী হত্যাকাণ্ডের সাথে জড়িতরা গ্রেফতার না হওয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বোগ প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। সভায় নবীগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্তকরণ, জঙ্গিবাদ, ইয়াবা-মাদকমুক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় তন্নী হত্যার ঘাতকরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তন্নী হত্যার সাথে জড়িতেদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয়। করগাঁও ইউনিয়নের রিয়াজত তালুকদার খুনের ঘটনাসহ জুয়ারী-চোর মাদকসেবীদের দৌরাত্ম্য বৃদ্ধি ও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। আসন্ন দূর্গা পূজায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ এবং নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, ওসি আব্দুল বাতেন খান, জাতীয় পার্টি সভাপতি ডাঃ আবুল খয়ের. সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলুর রশীদ, হারুন মিয়া, আলী আহমদ মুছা, জাবেদুল আলম চৌধুরী সাজু, আবু সিদ্দিক, মাসুম আহমদ জাবেদ, নজরুল ইসলাম, ইজাজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা খাদিজা ইসলাম, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com