বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের চিত্রশিল্পী আশিষের টোকিওতে ‘ন্যাচারাল লাভ’ নামক চিত্রকর্ম প্রদশর্নী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতিসন্তান চিত্রশিল্পী আশিষ আচার্য্যরে ‘‘ন্যাচারাল লাভ” নামক চিত্রকর্মটি জাপানের টোকিওতে প্রদর্শিত হয়েছে।
জাপানের টোকিওতে কাহাল ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার ২০১৬, কর্তৃক আয়োজিত চিত্রপ্রদর্শনীতে উদিয়মান চিত্রশিল্পী আশিষ আচার্য্যরের এ ‘ন্যাচারাল লাভ’ নামক চিত্রকর্মটি প্রদশর্ন হয়েছে। প্রদর্শনীটি গত ২২ সেপ্টেম্বর টোকিও’র স্থানীয় গ্যালারীতে শুভ সূচনা হয় এবং উক্ত প্রদর্শনীটি গতকাল ২৮ সেপ্টেম্বর সমাপ্ত হয়।
উল্লেখ্য, আশিষ আচার্য্য ঢাকা আর্ট কলেজ (চারুকলা ইন্সটিটিউট) এ অধ্যায়নরত চিত্রশিল্পী। তিনি কালীগাছ তলাস্থিত ‘চারু ও কারুকলা প্রশিক্ষণ কেন্দ্র, হবিগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি আবাসিক এলাকার বাসিন্দা সুভাষ আচার্য্য ও সীমা আচার্য্যরে জ্যেষ্ঠ পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com