বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু ॥ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬২২ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ডাবপারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল আহাদ (৪৮) মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আব্দুল আহাদ উপজেলার পূর্ব আন্দিউড়া গ্রামের মৃত আলী রেজার ছেলে। মাধবপুর থানা পুলিশ গতকাল রোববার ভোররাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্দিউড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মুখলেছ মিয়া (৫৫) মৃত মাঈনউদ্দিনের ছেলে আবু তাহের (৫৫) ও সাফুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২০) কে গ্রেফতার করেছে।
থানার ওসি তদন্ত সাজিদুল ইসলাম পলাশ জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ীর সীমানায় অবস্থিত একটি গাছ থেকে ডাব পারাকে কেন্দ্র করে আব্দুল আহাদ ও সাফুজ মিয়ার মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহাদসহ ১০জন গুরুতর আহত হয়। আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রাতেই মামলাটি দায়ের করা হবে জানিয়েছেন পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com