সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটের শিমূলতলা থেকে নষ্টা রমণীসহ ৪ জন আটক

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমূলতলা এলাকা থেকে এক নষ্টা রমণীসহ ৪জনকে আটক করেছে জনতা। এদিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বেশ কয়েকটি বাসায় গড়ে উঠেছে অনৈতিক কাজের আস্তানা। এসব কার্যকলাপে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।
সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা শিমূলতলা এলাকার একটি বাসার ছাদের উপর থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক নষ্টা রমণী ও তিন যুবককে আটক করে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই বিপ্লব কুমারসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত যুবতী সুবর্না আক্তার(২২), হৃদয় মিয়া (২৩), ফরিদ মিয়া (১৮) ও পুলক চন্দ্র শীল (২২)।
সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার বিভিন্ন বাসা ভাড়া নিয়ে অনৈতিক কাজের আস্তানা গড়ে উঠেছে। একশ্রেণির লোকেরা এসব আস্তানা গড়ে তুলে দেশের বিভিন্ন স্থান থেকে নষ্টা রমণীদের নিয়ে আসে। সমহারে টাকার বিনিময়ে দিবারাত্রি রমণীদের দেহ ভোগ করছেন একশ্রেণির লোকেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ অবস্থা চলে আসছে দীর্ঘদিন যাবৎ।
সূত্রটি আরও জানায়, প্রশাসনের অসাধু কর্মকর্তা ও কথিপয় সাংবাদিক পরিচয়ধারীকে মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে অনৈতিক কাজ চালানো হচ্ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকীর মুখে পড়েছে উঠতি বয়সের স্কুল-কলেজগামী ও নানা পেশায় নিয়োজিত যুবকরা। বিভিন্ন সময় অভিযান চালিয়ে যুবক-যুবতী ধরা পড়লেও আস্তানার হর্তাকর্তারা নানা কৌশলে তাদের ছাড়িয়ে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com