বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মাথার দাম ১ কোটি !

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭৪৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মাথার জন্য এক কোটি রূপি পুরস্কার দেয়ার কথা ঘোষণা দিয়েছে ভারতের একটি সংগঠন। দেশটির হরিদ্বারে ‘হিন্দু রাষ্ট্রীয় ক্রান্তি দল’ নামে সংগঠনটি বলেছে, ‘দেশবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতভেদের উর্ধ্বে উঠে পাকিস্তানকে কঠোর জবাব দিতে চায়। এমতাবস্থায় কেউ যদি সন্ত্রাসীদের আশ্রয়দাতা নওয়াজ শরীফের মাথা কেটে আনতে পারে তাকে এক কোটি রুপি পুরস্কার দেয়া হবে।’
সম্প্রতি কাশ্মীরের সেনা সদর দফতরে হামলাকে কেন্দ্র করে নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হলে ‘হিন্দু রাষ্ট্রীয় ক্রান্তি দল’ এই ঘোষণা দেয়। ওই হামলায় ১৮ সেনা সদস্য নিহত হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। একই সঙ্গে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে ভারত। তবে এ ঘটনায় জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান।
সূত্র : দৈনিক খাবরিন উর্দূ ও রেডিও তেহরান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com