বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বৈকন্ঠপুর চা-বাগান থেকে ১০ লাখ টাকার অবৈধ বালু জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের বৈকুণ্ঠপুর চা বাগান থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ৮৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সহকারী কমিশনার এ এইচ এম আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই বালু জব্দ করেন। জব্দকৃত বালু’র মুল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানা গেছে। এ সময় বালুখেকো চক্রের সদস্যরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বৈকুণ্ঠপুর চা বাগান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। ফলে এলাকার পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বাগানের রাস্তাঘাট জমিতে পরিণত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের সহকারী কমিশনার এ এইচ এম আরিফুল ইসলাম বৈকুণ্ঠপুর চা বাগানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কিন্তু ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমান আদালত ৮৫ হাজার ঘনফুট বালু জব্দ করেন। যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। সূত্র জানায়-জব্দকৃত বালু জেলা প্রশাসনের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com