বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের সংগ্রাম রায়ের পাড়া মহল্লায় শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মহল্লার আব্দুল বারিকের পুত্র। গত বুধবার রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া শেষে তার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে। কিন্তু দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় শাহিনকে দেখতে পায়। বিষয়টি বানিয়াচং থানাকে অবহিত করলে এসআই মনিরুল ইসলামে নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com