মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খালেদার বৌ-ভাতের যাত্রাবাহী গাড়ী ডাকাতের কবলে ॥ সর্বস্ব লুট

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

মোঃ আক্তার হোসেন ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কের হিয়ালা নামকস্থানে যাত্রীবাহী গাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে সর্বস্ব লুটে নিয়েছে। ডাকাতদের হামলায় মহিলা শিশুসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, উত্তর সাঙ্গর গ্রামের মন্নাফ মিয়ার মেয়ে খালেদা আক্তারকে গত শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী নোয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার নিকট বিয়ে দেয়া হয়। গতকাল শনিবার ছিল খালেদার বৌ-ভাত। কনের বাড়ীর লোকজন বৌ-ভাত শেষে চান্দের গাড়ী নিয়ে বাড়ী ফিরার পথে। উল্লেখিত স্থানে পৌছলে একদল ডাকাত তাদের অস্ত্রের মূখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় আহত কনে খালেদার ভাই মোশাহিদ (৩০), চাচা হারুণ মিয়া (৫০), জয়নাল মিয়া (৪৫), সোহেলা আক্তার (৩০), হাসেনা আক্তার (৩৫) ও মিনু আক্তার (১৭) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com