রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে অজ্ঞাতনামা পুরুষ মহিলার দুটি লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর ও জগদীশপুর (বেলঘর) এলাকা থেকে অজ্ঞাতনাম এক অন্তঃসত্ত্বা মহিলা ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ৭টার দিকে উপজেলার মীরনগর এলাকায় মহাসড়কের পাশে জনতা অজ্ঞাতনামা অন্তঃসত্ত্বা মহিলা (৩০) এর লাশ দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে সন্ধ্যায় উপজেলার জগদীশপুর (বেলঘর) এলাকা থেকে অজ্ঞাতনামা পুরুষ (৫০) এর লাশ থানা পুলিশ উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com