রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

টিন চুরি মামলায় কোর্ট মসজিদের মোয়াজ্জিন মঈনুল ইসলাম জেলে

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের টিন চুরি মামলায় মোয়াজ্জিন মঈনুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে হাজির হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার হিয়ালা গ্রামের মরহুম মতিউল হকের পুত্র মঈনুল ইসলাম হবিগঞ্জ কোর্ট মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন অবস্থায় ২০১২ সনের ২৮ নভেম্বর ভোরে নির্মানাধিন কোর্ট মসজিদের রাখা ২১ পিস টিন ও কিছু বাঁশ চুরি করে ঠেলাগাড়ি যোগে নিয়ে যাবার সময় মোয়াজ্জিন মঈনুল ইসলামকে আটক করা হয়। পরে মালামাল সহ মোয়াজ্জিন মঈনুল ইসলামকে থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com