মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জ বিদ্যালয়ের মাল লুটের অভিযোগ ৩ ভাই গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মালামাল লুট ও জমি দখল করার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়কস্থ বাসিন্দা পারভেজ তরফদার তার ভাই শাহিন তরফদার ও সুমন তরফদার। শুক্রবার দিবাগত রাতে তাদের নিজে বাসা থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন, আসামীরা স্কুলের টিন লুট করে জমি দখল করা চেষ্টা করে। এছাড়া আসামীরা স্কুলের নারী শিক্ষার্থীদেরকে উত্যক্ত করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com