বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি দুপুরে অনুমোদন বিকেলে স্থগিত ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৪২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৯১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিকে জেলা কমিটি কর্তৃক অনুমোদন দেয়ার কয়েক ঘণ্টা পরই ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা দেয়া হয়। তবে কেন্দ্রীয় সংসদের ঘোষণার ব্যাপারে জেলা কমিটি কিছু জানেননা বলে জানান।
সংশ্লিষ্ট সূূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দল, গ্র“পিং, লবিং ও দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে। এ অবস্থায় জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিগত ২০ এপ্রিল উভয় গ্র“পকে মিলিয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা দেয়া হয়। ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার ৪মাসের মাথায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবরে প্রেরণ করা হয়। গতকাল শনিবার দুপুরে উক্ত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। এতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। এরই মধ্যে খবর আসে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফলে সেই উদ্দীপনা ম্লান হয়ে যায়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা জানান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শুনেছি কেন্দ্রীয় সংসদ কমিটির সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে জেলা ছাত্রলীগ এ সংক্রান্ত কোন পত্র পায়নি। এ ব্যাপারে কেন্দ্রীয় দপ্তরে যোগাযোগের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com