সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পইল ইউপিতে গরিব দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচীর আওতায় পইল ইউনিয়নে গরিব দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল দশটায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তুফাজ্জল হুসেন খান, পইল ইউপির সাবেক চেয়ারম্যান সাহেব আলী, হাজী শাহাবুদ্দিন ও রমিজ আলী। এতে প্যানেল চেয়ারম্যান বাবর আলী সহ প্রত্যেক ওয়ার্ড মেম্বারগন উপস্থিত থেকে রিলিফ সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দারিদ্রতা নিরসনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন অতি শিঘ্রই সরকারের উদ্যোগে ন্যায্যমুল্যের দোকান ও রেশন কার্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প মূল্যে চালের ব্যবস্থাসহ গৃহহীনের জন্য আবাসন ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com